Popular Posts

নির্বাচনের আগে তেহট্টের বেতাইয়ে নাকা তল্লাশিতে দুটি গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার

নির্বাচনের প্রাক্কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নাকা তল্লাশি। সেই তল্লাশির সময় মঙ্গলবার তেহট্টের বেতাইয়ের নাকা পয়েন্টে দুটি পৃথক গাড়ি থেকে মোট ১ লক্ষ ২৪ হাজার ২৩০ টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেকিং চলাকালীন একটি প্রাইভেট ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫২ হাজার টাকা। পাশাপাশি অপর একটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় ৭২ হাজার ২৩০ টাকা।

পিকআপ ভ্যানের চালকের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে প্রাইভেট ইকো গাড়িতে থাকা এক ব্যক্তি দাবি করেন, তিনি কাপড়ের ব্যবসা করেন এবং নিজের বাড়ি দমকল থেকে বস্ত্র কেনার উদ্দেশ্যেই ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে খতিয়ে দেখছে প্রশাসন। নির্বাচনের আগে কোনো ধরনের অনিয়ম বা নাশকতা রুখতে এলাকায় নাকা তল্লাশি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *