1
1
চাপড়ায় প্রচার চলাকালীন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের
চাপড়ায় ডোমপুকুরে প্রচার চলাকালীন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।
বিজেপির দাবি মঙ্গলবার দুপুরে চাপড়ার ডোমপুকুরে বিজেপির জেলা মহিলা মোর্চার সভাপতির নেতৃত্বে নির্বাচনী প্রচার করছিল কর্মী সমর্থকরা। অভিযোগ সেখানেই মহিলা কর্মীদের শ্রীলতহানির চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে অধীর হালদার সহ অন্যান্য বিজেপি কর্মীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় অধীর হালদারকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়।
যদিও এই ঘটনায় চাপরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুকদেব ব্রহ্মের দাবি বিজেপির প্রার্থী ঘোষণা হবার পর থেকে অনেকেই তা মেনে নিতে চাইছিল না। এই ঘটনা, তারই ফল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।