1
1
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে চাপড়া এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রুট মার্চ করা হয়। বুধবার চাপড়ার হাতিশালা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশ নগর, হাতিশালা এলাকা এবং হাতিশালা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় আন্দুলিয়া সহ একাধিক এলাকায় এই রুট মার্চ পরিচালিত হয়।
এদিন রুট মার্চের পাশাপাশি বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সন্দেহভাজন এলাকায় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হয়। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার্থে সন্দেহভাজন পুরনো দাগি অপরাধীদের বাড়িতেও বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়।
পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন করা হয়। ভোট সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগ জানাতে ভোটার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয় এবং প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান আগামী দিনেও জোরদার করা হবে।