Popular Posts

মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের

মাঠে চাষ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু, আহত আরও এক যুবক

নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বীরপুর গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত হলেন আরও এক যুবক। মৃতের নাম আখতার শেখ (৩২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীব্র গরমের পর আজ সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। সেই সময় বীরপুর গ্রামের মাঠে চাষের কাজে ব্যস্ত ছিলেন দুই যুবক। হঠাৎই বজ্রপাত হলে গুরুতর জখম হন দু’জনই।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাঁদের উদ্ধার করে বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আখতার শেখকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুরুতর আহত যুবককে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *