1
1
ঢাক-ঢোল ও নাচের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে শুক্রবার নির্বাচনি প্রচারে পলাশীপাড়া বিধানসভায় আম জনজনত উন্নয়ন পার্টির প্রার্থী হায়দার আলী মণ্ডল। পলশুন্ডা থেকে বার্নিয়া পর্যন্ত করে নির্বাচনী প্রচার করেন তিনি। হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে প্রার্থীকে র্যালির নেতৃত্ব দিতেও দেখা যায়। বাইরে থেকে দেখলে প্রচারের জাঁকজমক নজর কেড়েছে অনেকেরই।
তবে রাস্তায় আদতে দেখা যায় অন্য ছবি। শোভাযাত্রায় অসংখ্য টোটো ও গাড়ি থাকলেও, অধিকাংশ টোটোতেই কর্মী-সমর্থকদের দেখা মেলেনি। বহু টোটো ছিল কার্যত ফাঁকা। এছাড়াও কিছু টোটোতে ছোট ছোট শিশুদের বসিয়ে শোভাযাত্রায় ঘোরানো হয়েছে? নির্বাচনী প্রচারে শিশুদের এইভাবে ব্যবহার করা যায়? তা যুক্তিসঙ্গত বা নির্বাচনী বিধিসম্মত—তা নিয়েও ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।
স্থানীয়দের একাংশের দাবি, শোভাযাত্রাকে বড় দেখানোর জন্য বিপুল সংখ্যক টোটো ভাড়া করা হলেও বাস্তবে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল হাতে গোনা। ফলে প্রশ্ন উঠছে—এ কি তবে শুধুই লোক দেখানো শক্তি প্রদর্শন?
লক্ষ লক্ষ টাকা খরচ করে টোটোর দীর্ঘ লাইন তৈরি করা হলেও যদি সেগুলো ফাঁকা, লোক দেখানো এই প্রচার নিয়ে চর্চা শুরু হয়েছে পলাশীপাড়া জুড়ে।
রাজনৈতিক মহলের একাংশের কটাক্ষ—জনসমর্থন কম থাকায় কি তবে টোটোই ভরসা? নাকি শুধুই দেখনদারি প্রচারের জন্যই এই আয়োজন?