Popular Posts

প্রচার ছেড়ে অসুস্থ রোগীর পাশে তেহট্টের সিপিআইএম প্রার্থী, রক্ত দিলেন নদীয়া জেলা SFI সভাপতি

নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির গড়লেন তেহট্ট বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুবোধ বিশ্বাস। অসুস্থ রোগীর জন্য জরুরি রক্তের প্রয়োজনের খবর পেয়ে তিনি নিজের প্রচার কর্মসূচি মাঝপথে ছেড়ে পৌঁছে যান তেহট্ট মহকুমা হাসপাতালে।

শুক্রবার রক্তাল্পতা নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন বেতাই লালবাজার এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র কাপাসিয়া। পরিবার সূত্রে জানা যায়, রোগীর দুই ছেলে বিদেশে কর্মসূত্রে থাকার কারণে তাঁর ৭৫ বছর বয়সী স্ত্রী একাই রক্তের ব্যবস্থা করতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন। কিন্তু হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় রক্ত না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত যোগাযোগ করেন সিপিআইএম প্রার্থী সুবোধ বিশ্বাসের সঙ্গে।

সেই সময় সুবোধ বিশ্বাস নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি প্রচার কর্মসূচি স্থগিত রেখে দ্রুত নদীয়া জেলা SFI সভাপতি সমীর সরকারকে রক্তদাতা হিসেবে সঙ্গে নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে পৌঁছে যান। সেখানে সমীর সরকার স্বেচ্ছায় রক্তদান করেন এবং অসুস্থ নারায়ণ চন্দ্র কাপাসিয়ার প্রান রক্ষা হয়।

এই ঘটনায় স্বস্তি পেয়েছে রোগীর পরিবার। পাশাপাশি নির্বাচনের ব্যস্ত সময়েও এমন মানবিক উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর একাংশ সুবোধ বিশ্বাস ও সমীর-এর ভূমিকার প্রশংসা করেছেন। স্থানীয়দের মতে, “এ ধরনের উদ্যোগ সমাজের কাছে ইতিবাচক বার্তা দেয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *